শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন, বিদেশে শত শত কোটি টাকা পাচার হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কী করছে! বাংলাদেশ ব্যাংক অর্থপাচারের দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন হাইকোর্ট ।
এদিকে পি কে হালাদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে ফ্রান্সে ইন্টারপোলের হেড কোয়ার্টারে চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক প্রশান্ত কুমার হালদার ১ হাজার ৫৯৬ কোটি টাকা নিয়ে কানাডায় পালিয়ে যান। পি কে হালদারের দখল করা প্রতিষ্ঠান চারটি হলো ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি । প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ৮ই জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক।