শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
আজ সোমবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন মেয়র।
বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ শামিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও ফেসবুক-ইউটিউবে ‘হিন্দু লাইভস ম্যাটার’ পেজ ও চ্যানেলের প্রকাশক-সঞ্চালক প্রদীপ দাসকে।
মামলার নথিতে বলা হয়েছে, ফেসবুক-ইউটিউবে আসামিরা এমন বক্তব্য প্রচার করেন যে, মেয়র আইভী একজন হিন্দু নাগরিকের সম্পত্তি দখল করেছেন। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশে এবং রাজনৈতিক ফায়দা লাভের জন্য এ ধরনের বক্তব্য প্রচার করা হয়েছে।