শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোন, রণবীর কপূর-আলিয়া ভট্ট, বিরাট কোহালি-অনুষ্কা শর্মা, সইফ আলি খান-করিনা কপূর খান— বলিউডের এই দীর্ঘ তালিকার সামনে টলিউডের ‘পাওয়ার কাপ্ল’-এর সংখ্যা বোধহয় কম পড়িয়াছে। নতুন বছরে সেই ঘাটতি পূরণের দায়িত্ব নিতে চলেছেন নুসরত জাহান-যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঘুরপাক খাওয়া একটি পোস্টার বলছে ‘জুটি’ হিসাবে নানা স্টেজ শো বা গোদা বাংলায় ‘মাচা’ করবেন যশ-নুসরত। প্রথমে বড় পর্দা, তারপর সোশ্যাল মিডিয়া, এ বার আরও এক ধাপ এগিয়ে মানুষের আরও কাছাকাছি মঞ্চে গিয়ে পৌঁছবেন নায়ক-নায়িকা। এখন প্রশ্ন— তা হলে কি ‘ওয়ান স্টেপ ট আ টাইম’-এর সূত্র ধরে টলিউডের ‘পাওয়ার কাপ্ল’ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তাঁরা?
তবে তাতেও বিপত্তি আছে বৈকি! নায়িকা হওয়ার পাশাপাশি নুসরত তৃণমূলের সাংসদও বটে। নায়িকা নুসরতের ব্যক্তিগত জীবনের রদবদল তাঁর রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে— এই আশঙ্কা তাঁকে আরও সাবধানী করে তুলেছে বলে মনে করছেন টলিপাড়ার অনেকে। তাঁদের মতে, ২০২১-এর বিধানসভা ভোটের আগে তাই সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে দ্বিধাগ্রস্ত নুসরত। সোশ্যাল মিডিয়ায় ‘নিয়ম না মানা’-র কথা বলেও তাই প্রকাশ্যে সে পথে হাঁটতে পিছপা অভিনেত্রী। আবার যশও ফোন ধরছেন না। ফলে সম্প্রতি গুজ্ঞন আরও বেড়েছে। শোনা যাচ্ছে ‘এসওএস কলকাতা’র শ্যুটিং থেকেই অনস্ক্রিন নায়কের প্রেমে পড়েন নুসরত। অতঃপর দু’জনে একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। মরুশহরে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার খবর রটলে সেই গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়। তার পাশাপাশিই জল্পনা চলছে— আসল ঘটনাটা কী? রাখঢাক না করেই কি ক্রমশ ভক্তদের সামনে নিজেদের মনের ইচ্ছেগুলো নিয়ে আসছেন তাঁরা?