শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

আমদানি-রপ্তানিতে গ্রাহক ভোগান্তি কমাতে চালু হলো ই-পেমেন্ট

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি “সোনালী পেমেন্ট গেটওয়ে” নামের এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য পরিচালনার ফি/চার্জ এখন থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনে জমা প্রদান করা যাবে।

ডিজিটাল সেবা নিশ্চিত করে ইজ অব ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য সহজ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান করছে। বেশিরভাগ কার্যক্রম ইতোমধ্যে ডিজিটাল সেবার আওতায় এসেছে।

তিনি বলেন, গত বছরের জুলাই মাস থেকে অনলাইন লাইসেন্সিং মডিউলের মাধ্যমে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি, ইনডেন্টিং এবং শিল্প নিবন্ধন সনদপত্র প্রদান সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। প্রতিযোগিতামূলক  বিশ্ববাণিজ্যে ডিজিটাল সেবা প্রদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ সফল ভাবেই সে কাজটি করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ই-পেমেন্ট সেবা চালুর ফলে ব্যবসা বাণিজ্যের ফি/চার্জ প্রদানের ক্ষেত্রে কোন জটিলতা থাকবে না। দেশে এবং আন্তর্জাতিক বাণিজ্যের সব ক্ষেত্রে ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব। দেশের গ্রামের মানুষও ডিজিটাল সুবিধা ভোগ করছে।

সমঝোতা স্মারকে আমদানি ও রপ্তানি অধিদপ্তরের পক্ষে প্রধান নিয়ন্ত্রক সোলেমান খান এবং সোনালী ব্যাংকের পক্ষে চিফ ফিনানশিয়াল অফিসার সুভাস চন্দ দাস স্বাক্ষর করেন।

সোনালী পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে ক্যাশ অন কাউন্টার, অনলাইন এ্যাকাউন্ট ট্রান্সফার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ডেভিড-কেডিট কার্ডসহ অন্যান্য পেমেন্ট সিসটেম ব্যবহার করে অন-লাইনে পেমেন্ট করা যাবে। এর ফলে ব্যবসায়ীদের সময়, শ্রম এবং ব্যবসা পরিচালনা ব্যয় কমে আসবে।

অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব বিভাগীয় প্রধানেরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com