এ অনুমোদনের ফলে বেক্সিমেকো ফার্মাসিউটিক্যালস অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড আমদানি করে দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করতে পারবে।
সম্প্রতি ভারতের সিরাম ইনস্টিটিউটে উত্পাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার করোনা ভাইরাসের টিকা আমদানি ও জরুরি ব্যবহারের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনা ভাইরাসের যে টিকা তৈরি করেছে, তার উত্পাদন ও বিপণন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনতে গত ৫ই নভেম্বর সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।
চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠাবে সিরাম ইনস্টিটিউট। ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহের দায়িত্বে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।





















