বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

এ বার মডার্নাকেও ছাড়পত্র ব্রিটেনের

ফাইজ়ার-বায়োএনটেক, তার পরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজ়েনেকা, এ বারে আমেরিকান সংস্থা মডার্না। করোনার টিকা-প্রস্তুতকারী তৃতীয় সংস্থাকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল ব্রিটেন। মোট ১ কোটি ৭০ লক্ষ ডোজ় কেনার আবেদন জানানো হয়েছে।

বিশ্বে সর্বপ্রথম টিকাকরণ শুরু হয়েছে ব্রিটেনে। এ পর্যন্ত ১৫ লক্ষ মানুষকে টিকার প্রথম ডোজ় দেওয়া হয়েছে। প্রথম ধাপে বয়স্ক, কঠিন রোগে আক্রান্ত ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে। এ ভাবে দেশের ঝুঁকিপূর্ণ তালিকায় (হাই-প্রায়োরিটি) থাকা ৩ কোটি বাসিন্দাকে ন’টি দলে ভাগ করা হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসনের কথায়, ‘‘আমাদের লক্ষ্য হল,
মাঝ-ফেব্রুয়ারির মধ্যে অন্তত দেড় কোটি বাসিন্দাকে টিকা দেওয়ার কাজ সম্পূর্ণ করা।’’ মডার্নাকে ছাড়পত্র দেওয়ায় সেই লক্ষ্যপূরণ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘‘আবার একটা ভাল খবর। ভাইরাস মোকাবিলায় আরও একটা অস্ত্র এল আমাদের হাতে।’’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com