শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

আটকে আছে এইচএসসির ফলাফল

সংশোধনীর খসড়া মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে তোলা হবে। অনুমোদন হলে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সইয়ের পর অধ্যাদেশ জারি হওয়ার পরেই দেয়া হবে ফলাফল। এসব কথা জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। সবমিলিয়ে জানুয়ারির শেষ সপ্তাহের আগে ফলাফল দেয়া কঠিন হবে।

করোনার কারণে গতবছরের এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। সিদ্ধান্ত হয় জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে ডিসেম্বরেই দেয়া হবে এইচএসসির ফলাফল।

গেল ২৯শে ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, জানুয়ারির প্রথম সপ্তাহেই দেয়া হবে ফল।

কিন্তু আইনি জটিলতায় আটকে গেছে ফলাফল দেয়ার প্রক্রিয়া। কারণ শিক্ষা বোর্ডের আইনে পরীক্ষা ছাড়া ফল দেয়ার কোনো নিয়ম নেই।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম বলেন, আমাদের শিক্ষা বোর্ডের যে অর্গানগ্রাম সেখানে পরীক্ষা ছাড়া ফলাফল দেয়ার কোন নিয়ম নেই। অর্গানগ্রামে উল্লেখ আছে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তা মূল্যায়ন হবে এর ভিত্তিতেই ফলাফল দেয়া হবে। যেহেতু পরীক্ষা ছাড়া ফলাফল দেয়ার নিয়ম অধ্যাদেশে নাই, অধ্যাদেশটি জারি হলেই আমরা ফলাফল দিতে পারবো।

জানুয়ারির ৪ তারিখে মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের খসড়া অনুমোদন হওয়ার কথা ছিল। সভা বাতিল হওয়ায় অনুমোদন হওয়ার সম্ভাব্য তারিখ ১১ইজানুয়ারি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, আগামি ১১ তারিখে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা আছে।  মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী এটিতে সাইন করবে, এরপর এটি রাষ্ট্রপতির কাছে যাবে। তিনি অনুমোদন দিলেই অধ্যাদেশ জারি হলে ফলাফল দেয়া হবে। আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি।

২০২০ সালে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com