শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় আরও দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া তিনজন হলেন সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, মোহসিন মিয়া ও তোফাজ্জল হোসেন।
পুলিশ জানায়, জাহিদ হাসান শুক্রবার রাতে তার ব্যক্তিগত অফিসে আটজন মিলে মদপান করেন। অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ তিনজন মারা যান।