শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
এপস্টিনের সঙ্গে ইসরায়েলি ডিপ স্টেট ও মার্কিন গোয়েন্দাদের যোগসূত্র ছিল : ভ্যান্স যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা হামলার শঙ্কায় কুয়েতে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত : প্রধানমন্ত্রী ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী ভাতা বেড়েছে চার ক্যাটাগরি মুক্তিযোদ্ধাদের বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস মন্ত্রিসভায় ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের সিদ্ধান্ত

৯৯৯-এ ফোন করে ইটভাটা থেকে মুক্তি পেলেন ৫ শ্রমিক

ইন্দুরকানীর খোলপটুয়া গ্রামের নিয়াজ ব্রিকস ইন্ডাস্ট্রিজ থেকে ওই শ্রমিকদের উদ্ধার করা হয়। এ ঘটনায়  পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ইটভাটায় আটকে রেখে ইচ্ছার বিরদ্ধে জোর করে ওই শ্রমিকদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো বলে অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃতরা হল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মুনসুর গাজীর পুত্র শুক্কুর গাজী (২৮), শাহাদাৎ হোসেনের পুত্র মফিজুর রহমান (০৮), আব্দুল গফুরের পুত্র সাগর হোসাইন (০৯), আমীর আলী গাজীর পুত্র আলীরাজ হোসেন (১৮) এবং রাশেদুল ইসলাম। উদ্ধাকৃতদের মধ্যে আলী রাজ এবং রাশেদুলকে শিঁকলে বেঁধে কাজ করানো হত।

ইন্দুরকানী থানা সূত্রে জানা গেছে, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে খবর পেয়ে পুলিশ খোলপটুয়া গ্রামের ওই ইটভাটায় অভিযান চালিয়ে সেখানে আটকে রাখা ৫ শ্রমিককে উদ্ধার করে। এ সময় পুলিশ ইটভাটার দায়িত্বে থাকা শাহ আলম এবং সোলায়মানকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ভূক্তভোগী শ্রমিক রাশেদুল বাদী হয়ে আজ রবিবার ইন্দুরকানী থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। ইটভাটা থেকে উদ্ধারকৃত শ্রমিকদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃত ২ জনকে আদালতের মাধ্যমে আজ বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com