মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
ভেবেছিলেন বাইপোলার ডিসঅর্ডার সেরে যাবে। তাই ম্যাজিক মাশরুম (সাইক্যাডেলিক মাশরুম) দিয়ে চা বানিয়ে শরীরে প্রয়োগ করেছিলেন আমেরিকার যুবক। দিনের পর দিন ইঞ্জেকশন নিয়ে ফল হল উল্টো। রক্তে জন্ম ছিল ছত্রাক। তাতে প্রায় মৃত্যু মুখে পৌঁছে গিয়েছিলেন তিনি। শেষে সঠিক চিকিৎসায় প্রাণ ফেরে যুবকের।
চিকিৎসকেরা জানান, ম্যাজিক মাশরুম দিয়ে চা বানিয়ে ইঞ্জেকশন নিয়েছিলেন এই যুবক। ক’দিন এই প্রয়োগের পরেই বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করে তাঁর। ধমনীতে জন্ম নিতে শুরু করে ছত্রাক। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ২২ দিন হাসপাতালে কাটিয়েছিলেন তিনি। তার মধ্যে সাতদিন তাঁকে থাকতে হয়েছিল আইসিইউ-তে।