মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন,  কোভিড মোকাবিলার মতো টিকাদানেও আমরা সফল হবো।

আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকার স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের  সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন। কাল ২৫ জনকে করোনার টিকা দেয়া হবে। কুর্মিটোলা বাদেও আরো ৩ থেকে ৪টি হাসপাতালে টিকাদান শুরু হবে।

তিনি বলেন, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও পুলিশসহ যারা টিকা পাবেন, তাদের ৫ জনের টিকা দেয়া দেখবেন প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে কোনো অপ্রপ্রচার দেখছি না। তবে ভ্যাকসিন আমাদের জন্য কোনো রাজনীতি নয়, মানুষের জীবন বাচানোর জন্যই এই ভ্যাকসিন নিয়ে আসা। ভ্যাকসিন নিয়ে যারা বিরূপ প্রচার চালায় তারা কোনোভাবেই দেশের মঙ্গল চায় না। ভ্যাকসিনের বিষয়ে কাউকে বিভ্রান্তিতে না পড়ারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com