মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সোমবার সকালে টিকা বিতরণের প্রস্তুতি নিয়ে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিক্যাল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা শেষে তিনি এ তথ্য জানান।
মহাপরিচালক জানান, পরীক্ষামূলক প্রয়োগের পর এবার গণহারে টিকা দেওয়া হচ্ছে। আগামী রবিবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে জেলায় জেলায় করোনার টিকা পৌঁছে গেছে। টিকা বিতরণের জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
এদিকে রাজধানীর ৫ হাসপাতালে প্রাথমিকভাবে টিকাগ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।