মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

করোনায় ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫২৫ : স্বাস্থ্য অধিদপ্তর

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৬ টি ল্যাবে ১৪ হাজার ৪৫২ টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৩৫টি। এ পর্যন্ত দেশে মোট ৩৬ লাখ ৭৮ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১১ জন ও নারী একজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ১৭৭ জন ও নারী এক হাজার ৯৭২ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব সাতজন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১২ জন। বাড়িতে নতুন করে ২৪ ঘণ্টায় কেউ মৃত্যুবরণ করেননি ।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com