শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৭৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৮৫জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৭ হাজার ৩০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৬১১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।