শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন: আমরা গতকাল টিকা নিয়েছি। আমরা ভাল আছি। আজ বিচারকাজ পরিচালনা করছি। আপনারাও টিকা নিয়ে নিন।’
একপর্যায়ে প্রধান বিচারপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকেও টিকা নেয়ার কথা বলেন।
এর আগে রোববার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে সস্ত্রীক কোভিড-১৯ টিকা নেন প্রধান বিচারপতি। এছাড়া ওইদিন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের অর্ধশতাধিক বিচারপতি টিকা নেন।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর গতকাল থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়।