শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনার টিকা নিতে প্রাথমিক শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন করোনাভাইরাসের টিকা নিতে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আহ্বান জানিয়েছেন।
আজ বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে নিজে টিকা নেওয়ার পর তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই, আমি শতভাগ সুস্থ আছি।’ নিজে সুস্থ থাকেন, অন্যকে করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ রাখুন এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, টিকার প্রতি আতংক কেটে গেছে, সবাইকে টিকাকেন্দ্রে এসে টিকা নিতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশ এখনো করোনা ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com