শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৮৭ : স্বাস্থ্য অধিদপ্তর

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবে ১৪ হাজার ৪৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৫৭৮টি। এ পর্যন্ত দেশে মোট ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন আটজন মৃতের মধ্যে পুরুষ সাতজন ও নারী একজন। এ পর্যন্ত দেশে করোনায় পুরুষ মারা গেছে ছয় হাজার ২৩৬ জন এবং নারী এক হাজার ৯৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ষাটোর্ধ্ব ছয়জন রয়েছেন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে একজন, সিলেট বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন। সবাই হাসপাতালেই মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com