শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দশজনের মৃত্যুর দিনে শনাক্ত ৩৮৮

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৩৮৮ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০২টি। আর দেশের মোট ২০৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪,৯৯৯টি। এর মধ্যে ৩৮৮ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৫৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৯২ হাজার ২৪১টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.২২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৮,২৩৯ জনের মধ্যে ৬ হাজার ২৪৩ জন পুরুষ ও ১,৯৯৬ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৭১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.০১ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন ৩৩ হাজার ৩৯৫ জন ব্যক্তি। আর, আইসোলেশনে রয়েছেন ১০ হাজার ১৫০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছে সে হার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com