শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এছাড়া একই দিনে টিকা নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হকসহ আরো অনেকে। বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তারা।
সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে করোনার টিকা কর্মসূচি। টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনলাইন ছাড়া টিকা কেন্দ্রেও রয়েছে নিবন্ধনের সুযোগ। প্রথম ডোজের টিকা নেয়ার সময় গ্রহীতাকে জানিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ। রাজধানীতে ২০৪টি সহ সারা দেশের মোট দুই হাজার ৪০০ কেন্দ্রে চলছে টিকাদান।
৯৪ জনের মৃদু পার্শ্ব-প্রতিক্রিয়া হলেও জটিলতা হয়নি কারোর।
টিকা নিতে সুরক্ষার ওয়েবসাইটে এ পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় ৭ লাখ মানুষ। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে,এ মাসের শেষে কোভ্যাক্স থেকে ১ লাখ ৩১ হাজার ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ।টিকার বিশেষ কোন পার্শ্ব প্রতিক্রিয়া না দেখা দেয়ায় সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।