শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বেনজীর আহমেদ , সব শ্রেণীর নাগরিকের জন্য টিকা উন্মুক্ত থাকার বয়সসীমা ৫৫ থেকে নামিয়ে ৪০ করার সরকারি সিদ্ধান্ত এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা গ্রহণও উৎসাহিত করেছে সাধারণ মানুষকে। তবে কর্তৃপক্ষ চায়, দৈনিক টিকার হার ৩ লাখ ছাড়িয়ে নিতে।
সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে টিকাকেন্দ্র আরো সম্প্রসারিত ও নিবন্ধন প্রক্রিয়াকে মানুষের দোরগোড়ায় পৌছেঁ দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
বেনজীর আহমেদ বলেন, ‘টিকা কেন্দ্রকে যদি আমরা ইউনিয়ন পর্যায়ে কিংবা কমিউনিটি ক্লিনিকে নিয়ে যায়। যেখানে মানুষে সহজে আসতে পারবে। আর নিবন্ধনটা আমাদের স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। ‘
দেশে টিকা গ্রহণের পর এখনো পর্যন্ত কারো গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।