শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৩০ মার্চের মধ্যে শিক্ষকদের টিকা নিতে হবে: শিক্ষামন্ত্রী

সরকারি ও বেসরকারি (এমপিও ও নন-এমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা প্রদানে তালিকা তৈরি করা হচ্ছে। জরুরি ভিত্তিতে এ তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তালিকা চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে সব শিক্ষক-কর্মচারীকে করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী নিম্নবর্ণিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ বা তার চেয়ে বেশি তাদের www.surokkha.gov.bd-তে নিবন্ধন করে টিকা নেয়া নিশ্চিত করতে হবে। তবে সরকারি ও বেসরকারি (এমপিও/ননএমপিও) শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) যেসব শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ এর কম তাদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরে সফটকপি পাঠাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিবন্ধন অপশন নিশ্চিত করার পর এসব শিক্ষক-কর্মচারীকেও নিবন্ধন করে টিকা নিতে হবে।

বিষয়টি অতি জরুরি উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালকের কাছে বিতরণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com