শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাষ্ট্রপতি কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর পত্নী রাশিদা খানম আজ বিকেলে বঙ্গভবনে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বাসসকে জানান, ‘রাষ্ট্রপতি ও তাঁর পত্নী রাশিদা খানম আজ বিকেল ৫টায় বঙ্গভবনে করোনভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।’
টিকা দেওয়ার সময় রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকগণ এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ মার্চ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।
প্রধানমন্ত্রী গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভার্চ্যুয়ালি দেশে কোভিড-১৯ টিকাদান উদ্বোধন করেছিলেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা উদ্ভাবিত এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) উৎপাদিত এ টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কোস্টাকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়।
এরপর হাসপাতালে আরো দু’জন চিকিৎসক, একজন ট্র্যাফিক পুলিশ ও একজন আর্মি ব্রিগেডিয়ার টিকার প্রথম ডোজ নেন। পরে ২০-২৫ প্রথম সারির স্বাস্থ্য কর্মীও টিকা নেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান শুরু হয়েছে এবং এপর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন কোরোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com