শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন বাংলাদেশে শনাক্ত

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. এ বি এম খুরশীদ আলম আজ বুধবার এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত কতজনের শরীরে এন৫০১ওয়াই-এর অস্তিত্ব পাওয়া গেছে তা আমরা জানার চেষ্টা করছি।’

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইন এন৫০১ওয়াই’র সঙ্গে বাংলাদেশে কয়েকজনের করোনার নমুনায় মিল পাওয়া গেছে। ৫ জানুয়ারি এই নতুন ধরন প্রথম শনাক্ত হয়। নতুন ধরন চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে আমাদের। এখনই আমাদের সচেতনতার সঙ্গে নতুন এই ধরন মোকাবিলা করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, ‘প্রথম আক্রান্ত ব্যক্তি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছিলেন। এখন পর্যন্ত নতুন এই ধরনের দেখা মিলেছে ঢাকা ও সিলেটে। এর বাইরে কোথাও পাওয়া গেছে কি না তা জানতে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা এরই মধ্যে বিস্তারিত জানতে কন্ট্রাক্ট ট্রেসিংয়ের কাজ শুরু করেছি।’

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৩টি দেশে করোনার নতুন এই স্ট্রেইনের সংক্রমণ হয়েছে। নতুন এই স্ট্রেইন আগের স্ট্রেইনের চেয়ে ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক হতে পারে।

এখন এ থেকে নিষ্কৃতির উপায় কী, এমন প্রশ্নে ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘আপাতত যারা যুক্তরাজ্য থেকে ফিরছেন তাদেরকে আমরা কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করছি। নতুবা যা শুনছি তাতে মনে হচ্ছে ভাইরাসটি দ্রুতগতিতে ছড়াচ্ছে। তেমন যদি হয় তাহলে খুব সতর্কতার সঙ্গে বিষয়টি সমাধানের পথে এগোতে হবে আমাদের।’

নতুন এই ধরনের কারণে সংক্রমণ হঠাৎ করে বাড়ছে কি না- এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এন৫০১ওয়াই-এর কারণে সংক্রমণ বাড়ছে কি না তা এখনি বলা মুশকিল। তবে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। নতুন ধরন নিয়ে আমরা শঙ্কিত। শঙ্কার স্থান থেকে পুরোদমে আমরা কাজ করে যাচ্ছি। এখন আমাদের সবারই উচিত শারীরিক দূরত্ব বজায় রেখে চলা, নিয়মিত হাত ধোয়া এবং বাইরে বের হলেই মাস্ক পরিধান করা। আপাতত এগুলো আমাদের নিজ উদ্যোগেই মেনে চলতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com