শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অসচেতনতায় করোনা সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় একথা বলেন তিনি। করোনার প্রথম ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

মানুষ খুব আনন্দিত যে ভ্যাকসিন নিতে পারছেন উল্লেখ করেন মন্ত্রী বলেন,’তবে বিষয়টা তেমন নয়। ভ্যাকসিন নিলে পরেই করোনা মুক্ত হয়ে যায় না। সঙ্গে সঙ্গে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরী হয় না।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমি আপনাদের সবাইকে আহ্বান করব, এ বিষয়ে আমাদের এখনই সজাগ হওয়া দরকার। বেপরোয়াভাবে ঘোরা উচিত নয়। নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেখানে জনসমাগম বেশি, সেই জায়গায় যাবেন না এবং অনুষ্ঠান সীমিত করবেন। পারলে অনুষ্ঠান করবেন না।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। দেশে করোনার সংক্রমণের হার বেড়ে চলছে। এর আগে দুই শতাংশে নেমেছিল, এবার সাড়ে ছয় শতাংশে উঠেছে। হাসপাতালে প্রায় ৫০০ রোগী বৃদ্ধি পেয়েছে এবং অনেক রোগীর অবস্থা ভালো নয়।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com