শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবার

মঙ্গলবার দুপুরে, মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলায় কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়। কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী ১৫ ব্যক্তির পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেয়া হয়।

জেলা  প্রশাসক মীর নাহিদ আহসান জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে এটি অন্যতম একটি প্রয়াস। জেলায় কোভিড-১৯ এ মৃত্যুবরনকারী ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসন এই আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মামুনূর রশীদের সভাপতিত্বে কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী ব্যক্তির পরিবারের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com