নগরকণ্ঠ ডেস্ক
- বুধবার ২৪ মার্চ, ২০২১ /
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে বোদা থানা পুলিশ।
বুধবার (২৪ মার্চ) দুপুরে বোদা বাস স্ট্যান্ডে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী। এসময় বোদা পৌর মেয়র এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, প্যানেল মেয়র মোঃ খাদিমুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ রশিদুল ইসলামসহ বোদা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বোদা পৌরসভা চত্বরে বিডি ক্লিন বোদা উপজেলার সদস্য সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিডি ক্লিন বোদা উপজেলা সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান জিদনী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোদা পৌর সভার মেয়র এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, প্যানেল মেয়র মোঃ খাদিমুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ রশিদুল ইসলাম, কমিশনার মোঃ কেবলা, বোদা উপজেলা প্রেসক্লাবের সহঃসভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম, বিডি ক্লিন পঞ্চগড় জেলা সমন্বয়ক এ এফ এম তানজিরুল ইসলামসহ বোদা উপজেলার বিডি ক্লিন এর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।