সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

ভ্যান ও রিক্সা চালকের মাঝে ১০০০ মাস্ক বিতরণ করল হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্যান, রিক্সাচালক ও গরীব মানুষের মাঝে ১০০০ মাস্ক বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’।
২৭ মার্চ (শনিবার) দুপুর ১টায় বোদা বাসস্ট্যান্ডে মাস্ক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান জিল্লুর। এসময় প্রবীণ সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম, সাকোয়া ডিগ্রী কলেজের প্রভাষক ও সাংবাদিক এন এ রবিউল হাসান লিটন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিঠু,
হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের ট্রেজারার আহসান হাবীব, সাংবাদিক লিয়াজউদ্দীন মানিকসহ হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান বলেন, হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের মত দেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে আরো বেশি বেশি ছিন্নমূল মানুষদের কল্যানে এগিয়ে আসার অনুরোধ করেন।
সংগঠনটির স্বেচ্ছাসেবকরা রিক্সা, ভ্যানচালক ও গরীব মানুষদের মাঝে মাস্ক বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন এবং সঠিক নিয়মে মাস্ক পরার নিয়ম কানুনও শিখিয়ে দেন।
‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’ দেশে করোনা ভাইরাসের শুরু থেকেই গরীব ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ঔষধ পত্র সরবরাহসহ জনসচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে আসচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com