শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৭ সদস্যভুক্ত ইউরোপীয় ইউনিয়ন জনসনের ২০ কোটি ডোজ টিকার জন্যে এক আদেশপত্রে স্বাক্ষর করেছে

জনসন এন্ড জনসন ইউরোপে তাদের একক ডোজের ভ্যাকসিন সরবরাহের কাজ আগামী ১৯ এপ্রিল শুরু করবে। কোম্পানিটি সোমবার এ কথা জানিয়েছে।
গত মার্চের মাঝামাঝি জে এন্ড জে’র ভ্যাকসিন অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা। এর আগে সংস্থাটি ফাইজার/বায়োএনটেক, মর্ডানা ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনেরও অনুমোদন দেয়।
এদিকে ২৭ সদস্যভুক্ত ইউরোপীয় ইউনিয়ন জনসনের ২০ কোটি ডোজ টিকার জন্যে এক আদেশপত্রে স্বাক্ষর করেছে। পরে আরো ২০ কোটি ডোজ টিকা নেয়া হতে পারে বলেও আদেশপত্রে উল্লেখ করা হয়।
জনসনের টিকা দু’টি ডোজের পরিবর্তে একটি হওয়ায় এটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে সুবিধা।
উল্লেখ্য, করোনায় লন্ডভন্ড ইউরোপীয় দেশগুলোতে ভাইরাস নিয়ন্ত্রণে নতুন করে লকডাউন জারি করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ অন্যান্য দেশের তুলনায় ইউরোপে টিকা দান কর্মসূচি অনেক ধীর গতিতে এগুচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com