শনিবার, ১৩ Jun ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাসপাতালে আইসিইউ যেন সোনার হরিণ

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আইসিইউতে এখন একটি বেডের জন্য ২০ থেকে ৩০ জন রোগী অপেক্ষায় থাকেন। সরকারি-বেসরকারি সব হাসপাতালে সাধারণ বেডও এখন যেনো সোনার হরিণ। এমন পরিস্থিতিতে মহামারি নিয়ন্ত্রণে মৌলিক বিষয়ে জোর দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের।

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মোখলেসুর রহমান। পরিবারের সবার অসহায় চাহনি আর অস্থিরতা। সময়ের সাথে নামছে অক্সিজেনের পারদ। দরকার একটি আইসিইউ। বাবাকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন তার সন্তানেরা।

সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর সামনে গেলেই এখন শোনা যায় আইসিইউর জন্য স্বজনদের এমন হাহাকার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, মার্চের প্রথম সপ্তাহে নমুনা পরীক্ষায় প্রতিদিন মাত্র ৫০০ থেকে ৬০০ রোগী শনাক্ত হলেও এখন তা বেড়েছে ১২ থেকে ১৪ গুণ। গত ৫ দিন ধরে প্রতিদিন গড়ে সাত হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। প্রতিদিন মৃত্যু হচ্ছে ৬০ জনের বেশি।

এমন বাস্তবতায় হাসপাতালে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে জোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com