সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল উদ্বোধন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতালটি উদ্বোধন করেন। সোমবার (১৯ এপ্রিল) সকাল থেকে এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হবে।

হাসপাতালটিতে স্থাপন করা হয়েছে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২টি এইচডিইউ। এ ছাড়া রোগীদের জন্য রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই হাসপাতাল চালু হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মহাখালী কাঁচাবাজারের (৬ তলা) এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনে। এতদিন ওই মার্কেটটি ব্যবহৃত হতো করোনা আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসেবে। এখন করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হলেও পৃথকভাবে চলবে করোনা আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাবের কার্যক্রমও।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত ওই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ ও সরঞ্জামের ব্যবস্থা করেছে। হাসপাতালটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হবে বলেও সূত্রটি জানায়।

উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পেোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম মহাখালীর ওই মার্কেটটিকে ৫০০ শয্যার আরবান (নগর) হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন। ওই ঘোষণার আট মাসের মাথায় শুরু হতে যাচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com