শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘আগের চেয়ে ১০ গুণ রোগী হাসপাতালে বেশি ভর্তি হয়েছে’

রবিবার মহাখালীতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি।

রোগী সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডিএনসিসি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দেয়া হয়েছে এবং সুবিধা আরো বাড়ানো হবে। গত দেড় মাসে দেশে করোনা সংক্রমণের হার কয়েকগুণ বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাত্র ২০ দিনের মধ্যে এই হাসপাতালের সেবা কার্যক্রম প্রস্তুত করা হয়েছে। এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল।

তিনি বলেন, এখন আইসিইউ সংকটের বিষয়টি সবার নজরে এসেছে। বাস্তবিক অর্থে ঢাকায় সরকারি-বেসরকারি হাসপাতালে আইসিইউর সংখ্যা কম। তবে করোনা রোগীদের জন্য আইসিইউর চেয়ে অক্সিজেনের দরকার বেশি হয়।

তিনি আরও বলেন, ভারতের মতো এক বেডে তিনজন রাখতে হয়নি, উন্নত দেশের মতো তাঁবুতেও রাখতে হয়নি। বাংলাদেশ হাসপাতালে রেখেই রোগীর সেবা দিচ্ছে।

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে ২১২‌টি আই‌সিইউ, ২৫০‌টি এইচ‌ডিইউ, আই‌সো‌লেশন, সি‌ঙ্গেল রুম ৫৪০‌টি এবং জরু‌রি বিভা‌গে র‌য়ে‌ছে ৫০‌টি বেড। বেডসংখ্যা ভ‌বিষ্য‌তে আরও বাড়া‌নো হ‌বে ব‌লে জানিয়েছেন হাসপাতা‌লের প‌রিচালক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com