শনিবার, ১৩ Jun ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ডাবল মিউট্যান্টের আতঙ্ক না কাটতেই ‘ট্রিপল মিউট্যান্ট’ করোনা শনাক্ত

ভারতে এবার নতুন ধরনের ‘ট্রিপল মিউট্যান্ট’ করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনটি আলাদা স্ট্রেইন একসঙ্গে মিলে এই নতুন ধরনটি গঠন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মিউটেশনের ফলেই দিল্লি, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তারা বলেছেন, নতুন এই ধরন আরও বেশি সংক্রামক এবং বহু মানুষকে দ্রুত অসুস্থ করে তুলছে। করোনার তিনটি আলাদা স্ট্রেইন মিলে তৈরি ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতাও প্রায় তিনগুণ।

এদিকে, নতুন এই করোনা প্রতিরোধে বিদ্যমান টিকাগুলো কতটা কার্যকর তা জানতে পরীক্ষা চলছে। তবে, গবেষকদের মতে, করোনা টিকা থেকে দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তা সহজে ফাঁকি দিয়ে কোষে প্রবেশে করতে পারে ট্রিপল মিউট্যান্ট করোনা ভাইরাস।

মিউটেশনের ফলে নতুন এ ভ্যারিয়েন্টটি শিশুদেরও আক্রান্ত করছে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি করে।

এদিকে, নতুন এ ধরন নিয়ে বিজ্ঞানীদের কাছে এখন পর্যন্ত খুব বেশি তথ্য নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com