সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

করোনা টিকার প্রথম ডোজ দেওয়া আপাতত বন্ধ

আগামীকাল সোমবার থেকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএইচ শাখার লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২৬ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের ১ম ডোজের টিকা দেওয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে আওতাধীন সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরােধ করা হলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com