শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৯৭, সুস্থ ৪,২৪১ জন

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪১৫তম দিনে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৯৭ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৬১ ও নারী ৩৬ জন।
গতকালের চেয়ে আজ ৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ১০১ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ১৫০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত দুইদিন মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২১ জন এবং ষাটোর্ধ বয়সী ৫৯ জন রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা ও সিলেট বিভাগে ৬ জন করে, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ২ জন রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৩০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৩৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৫১ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৯ লাখ ৭৪ হাজার ৮৪৭টি হয়েছে সরকারি এবং ১৩ লাখ ৯৬ হাজার ৪৪০টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। গতকাল পর্যন্তও এই হার একই ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪ হাজার ৩০১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৮ দশমিক ২১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৮ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৮৬৪ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২১ হাজার ৪৪৮ জনের। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৪১৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ২৭৮টি ও বেসরকারি ৭২টিসহ ৩৫০টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৭৮৬ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২১ হাজার ৯২২ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৮৬৪টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com