শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের টিকা অনিশ্চিতায় ৩ দেশের সঙ্গে যোগাযোগ: স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, টিকা নেবার পরও মানুষের উদাসীনতা বাড়ায় বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এসেছে। করোনাভাইরাস মোকাবিলায় দেশে অক্সিজেনের কোনো অভাব নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে চলমান লকডাউনের কারণে করোনা সংক্রমণের হার অর্ধেকে নেমে এসেছে। আর জনগণের কথা মাথায় রেখেই লকডাউনের মধ্যেও দোকানপাট খুলে দিয়েছে সরকার।

জাহিদ মালেক বলেন, হাসপাতালের আইসিইউতে প্রতিটি করোনা রোগীর জন্য সরকারের ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে। আর একজন সাধারণ রোগীর জন্য ব্যয় হচ্ছে ১৫ হাজার টাকা।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঢাকায় করোনা রোগীর জন্য আড়াই হাজার বেড ছিল। এখন সাত হাজার বেড হয়েছে। এটা আমরা রাতারাতি করতে সক্ষম হয়েছি। প্রতিটি হাসপাতালেই করোনা চিকিৎসার ব্যবস্থা করেছি। টিবি হাসপাতাল, গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটেও করোনা চিকিৎসা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com