শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গণপরিবহন চালুর পরিস্থিতি তৈরি হয়নি: স্বাস্থ্যের ডিজি

আন্তঃজেলায় এখনও গণপরিবহন চালু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যের ডিজি। তবে, কঠোর বিধিনিষেধের পর আন্তঃনগর গণপরিবহন চালু করতে বাধা নেই বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার রাজধানীর মহাখালীর ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি মরদেহবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যের ডিজি।

এর আগে, চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। গেল ২৮শে এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের সময় বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কঠোর বিধিনিষেধের সুফল ইতিমধ্যে কিছুটা মিলেছে।

এপ্রিলের শুরুতে করোনা শনাক্তের হার ২৪ শতাংশ পর্যন্ত উঠেছিল। এ অবস্থায় ১৪ই এপ্রিল সর্বাত্মক বিধিনিষেধ দেয় সরকার। ধাপে ধাপে শনাক্তের হার ১০ শতাংশের নিচে চলে আসে। যদিও বিধিনিষেধ চলেছে ঢিলেঢালা। এমন অবস্থায় দীর্ঘমেয়াদি করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক মাস্ক পরা, অফিসে উপস্থিতি অর্ধেক করাসহ ১৪টি সুপারিশ দেয় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না গেলে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com