শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
৩ মে সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন। তিনি বলেন, লকডাউন দিয়ে যে অর্জন হয়েছে, খুলে দিলে তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সরকার প্রদত্ত ১৮ দফা বিধিনিষেধ ঈদ পর্যন্ত বহাল থাকবে।
আন্তঃজেলা বাস-ট্রেন-নৌ চলাচলও ঈদ পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।
পাশাপাশি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভারত সীমান্তও বন্ধ থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীন থেকে ৫ লাখ টিকা ১০ তারিখের মধ্যে দেশে এসে পৌঁছাবে।
+