শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নিশ্চয় আল্লাহ ক্ষমা করে মহামারি থেকে মুক্তি দেবেন: আইনমন্ত্রী

করোনায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবার এক হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা, ধান কাটার জন্য ছয়টি হারভেস্টার মেশিন ও ৫৪০টি সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী ঢাকা থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।

তিনি বুধবার (০৫ মে) দুপুরে কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে সুবিধাভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর ভূঁইয়া, কসবা প্রেস ক্লাব সভাপতি আব্দুল হান্নান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি খ. ম. হারুনূর রশিদ ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া বকুল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে করোনা ভাইরাস প্রতিরোধের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। করোনাকালীন সময়ে শ্রমিক সংকটে পড়া কৃষকদের জমির ধান কেটে দেয়ায় দলীয় নেতা-কর্মীদের প্রশংসাও করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com