সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সরকার চীন থেকে আগামীতে আরও বেশি সিনোফার্ম ভ্যাকসিন নিয়ে আসতে কাজ করছে। প্রয়োজন মোতাবেক দেশের সবাইকে টিকা দেয়া চেষ্টা অব্যাহত আছে।
বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা টিকা হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে দিয়েছে। বন্ধু রাষ্ট্র থেকে এটা অনেক বড় পাওয়া। চীন সরকার ও দেশটির সকল নাগরিকদের ধন্যবাদ জানাই। চীন থেকে পাওয়া এই ৫ লাখ ভ্যাকসিন দুই ডোজ করে আড়াই লাখ মানুষকে দেয়া হবে।