শুক্রবার, ১২ Jun ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৭ দিনের মধ্যে দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজের মজুত শেষ হবে

রবিবার (১৬ই মে) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।

তিনি জানান, সরকার অন্য দেশ ও উৎস থেকে ভ্যাকসিন আনার চেষ্টা করছে। এছাড়া যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তারা অন্য কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত ভ্যাকসিন নিতে পারবেন না।

দেশে এখন পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৩৬ লাখ ৫১ হাজার ১৫৩ জন। আর ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

করোনা মহামারি নিয়ন্ত্রণে ও সংক্রমণ রোধে নাগরিকদের টিকার আওতায় আনতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি ডোজ ভ্যাকসিনের চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতিমাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করার কথা ছিলো সিরামের। কিন্তু, ভ্যাকসিন সরবরাহে ব্যর্থ হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকের উদ্ভাবিত করোনার টিকার এশিয়া অঞ্চলের উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। কবে নাগাদ তারা ভ্যাকসিন সরবরাহ করতে পারবে তাও নিশ্চিত করেনি ভারতীয় প্রতিষ্ঠানটি। যদিও টিকার জন্য অগ্রিম অর্থও পরিশোধ করে বাংলাদেশ।

পরবর্তীতে টিকা কার্যক্রম চালু রাখতে এপ্রিলের শেষ সপ্তাহে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরইমধ্যে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। গেল ১২ তারিখে পাঁচ লাখ ভ্যাকসিন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com