শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টিকার বিষয়ে ‘দু-একদিনের মধ্যে জবাব দেবে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্রের কাছ থেকে করোনাভাইরাসের টিকা চেয়েছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, আগামী দু-একদিনের ভেতরেই টিকা দেবার বিষয়ে জবাব দেবে দেশটি। সোমবার (১৭ মে) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন- বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে।

শাহরিয়ার আলম বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী এক-দুদিনের ভেতর উত্তর পাওয়া যাবে। ইতোমধ্যে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, মার্কিন কোম্পানিগুলোর সহযোগিতায় এখানে টিকা উৎপাদন করা যায় না সেটা নিয়ে তারা আলোচনা করছেন। তবে তা এক দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com