রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রংপুরে ক্যান্সার হাসপাতালের জমি ক্রয়ে বায়না পত্রের অর্থ হস্তান্তর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুরে অপু মুনশি ফাউন্ডেশন চেরিটেবল ক্যান্সার হাসপাতালের জমি ক্রয়ে বায়না পত্রের অর্থ হস্তান্তর করেছেন। মোট ১৮৬.২৫ শতাংশ জমির উপর এই হাসপাতালটি নির্মাণ করা হবে।
উত্তরাঞ্চলের মানুষের ক্যানসার চিকিৎসাসেবা প্রদানের জন্য একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তার লালিত স্বপ্ন অপু মুনশি মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়িত হবে।
মন্ত্রী আজ নিজ নির্বাচনী এলাকা রংপুর-৪ এর কাউনিয়া উপজেলার হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র, খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। ইতোমধ্যে এ কাউনিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ এ এলাকার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বের মতো আমাদের দেশেও করোনা মহামারি চলছে। করোনা মহামারি রোধে সঠিক ভাবে মাস্ক পড়তে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। জনসাধারণকে সচেতন করতে মসজিদে ইমামগণকেও দায়িত্ব পালন করতে হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও মানুষকে সচেতন করতে হবে। করোনার ভয়াবহতা ও নিরাপদ থাকার উপায় সবাইকে জানাতে হবে।
বাণিজ্য মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা কাউনিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখেন এবং হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন। এছাড়াও উপজেলার ইমাম ও মোয়াজ্জিনগণের হাতে উপহারস্বরূপ পাঞ্জাবি তুলে দেন।
এসময় কাউনিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিকেলে কাউনিয়া উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি এবং দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং করোনাকালীন সচেতনতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com