সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত নারীর করোনা শনাক্ত

আজ শুক্রবার সিভিল সার্জনের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার রেহনেওয়াজ রনি জানান, গত ৮ই মে ভারত থেকে বাংলাদেশে আসেন ওই নারী। এরপর তাকে যশোর শহরের ম্যাগপাই হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়।

বৃহস্পতিবার ২০শে মে ওই নারীসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থানা ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়।

আজকে পাওয়া পিসিআর টেস্টের ফলাফলে তার করোনা পজেটিভ হয়েছে। যে কারণে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৬শে এপ্রিল থেকে আজ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫জন ভারতীয় ভ্যারিয়েন্টের করোনায় আক্রান্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com