শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
দেশে পরীক্ষামূলক চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। শুরুতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ঈদের পর সংক্রমণ বাড়ছে তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি ভারত থেকে আগতদের পর্যবেক্ষণ করা হচ্ছে।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সেবা নিশ্চিতে শুরুতেই চিকিৎসা সংশ্লিষ্টদের দেয়া হচ্ছে চীনা টিকা। এরইমধ্যে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। রাশিয়ার সাথে চুক্তি শেষ পর্যায়ে রয়েছে। বিভিন্ন উৎস থেকে টিকা আনার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, যে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংকট আছে, সেটা ৪ মাস পরেও নেওয়া যাবে। আমাদের আগে এখানে ২ মাস সময় ছিল; আরও ২ মাস সময় নিয়ে যারা দ্বিতীয় ডোজ পায়নি তাদের আমরা দিতে পারবো। এই লক্ষ্যে সরকার যত রকমের চেষ্টা দরকার তা করে যাচ্ছে। ভারত ছাড়াও যেখানে এই ভ্যাকসিন পাওয়া যায়, সবাই মিলেই চেষ্টা করছে। আমরা আশা করছি, ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করতে পারবো।’
ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের আগে থেকেই সাবধান হতে হবে, ভয়ের কিছু নেই। বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক-দুই জন রোগী পাওয়া গেছে বলে জানতে পারলাম। আমাদের আগে থেকে সাবধান হতে হবে। ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নাই। যারা বয়স্ক, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদের বেশি করে এই বিষয়ে সতর্ক হতে হবে।
প্রাথমিকভাবে এক হাজার শিক্ষার্থীকে এই টিকা প্রয়োগ করে এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে।