রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুন্দর, মসৃণ ত্বক পেতে মুখে লাগান দুধের সর!

প্রতিবছর জুন মাসের এক তারিখে ‘বিশ্ব দুগ্ধ দিবস’ পালন করা হয়। শরীরেকে সুস্থ রাখতে যে খাবারটির কোনও বিকল্প নেই বললেই চলে, সেটি হল দুধ। নিয়মিত এক গ্লাস করে দুধ খেলে শরীরে এত মাত্রায় পুষ্টিকর উপাদানের প্রবেশ ঘটে যে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না। কিন্তু জানেন কি ত্বকের কতটা উপকারে লাগে এই পানীয়টি?

এক নজরে দেখে নেওয়া যাক মুখে নিয়মিত দুধের সর লাগালে যেসব উপকার পাওয়া যায়-

 

১. ত্বক ফর্সা হয়ে ওঠে

অল্প দিনে ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে দুধের সরকে কাজে লাগাতে পারেন! আর যদি এমনটা করতে না পারেন, তাহলে কাঁচা দুধও মুখে লাগাতে পারেন।

এক্ষেত্রে অল্প পরিমাণ দুধ নিয়ে ভাল করে মুখে লাগিয়ে ফেলুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন মুখটা।

প্রসঙ্গত, ত্বককে ফর্সা করে তুলতে আরেকভাবেও দুধকে কাজে লাগানো যেতে পারে। ২ চামচ দুধের সঙ্গে ১ চামচ মধু, ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রনটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। সময় হয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

২. ত্বক পরিষ্কার করে

সারা দিন ধরে নানাবিধ দূষিত পদার্থ এবং ধূলো-বালি আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই দিনের শেষে দুধকে কাজে লাগিয়ে ত্বকের পরিচর্যা করা যেতে পারে।

এমনটা করলে স্কিনের ভিতরে লুকিয়ে থাকে ক্ষতিকর উপাদানেরা বেরিয়ে যায়। ফলে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটতে সময় লাগে না।

এক্ষেত্রে একটা বাটিতে অল্প পরিমাণে দুধ নিয়ে একটা তুলোর সাহায্যে সেই দুধটা ভাল করে মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করতে হবে। ৫-১০ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে মুখটা। এইভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে ত্বক ভেতর এবং বাইরে থেকে পরিষ্কার হয়ে উঠবে। ফলে সৌন্দর্য বাড়তে সময় লাগবে না। প্রসঙ্গত, দুধের সঙ্গে দু টুকরো পেঁপে মিশিয়ে সেই মিশ্রনটি যদি মুখে লাগাতে পারেন, তাহলে আরও বেশি উপকার পাওয়া যায়।

৩. ত্বকের উজ্জ্বলতা বাড়ে

ত্বকের সৌন্দর্য এবং উজ্জ্বলতা বাড়াতে দুধের কোনও বিকল্প হয় না বললেই চলে। এক্ষেত্রে ২ চামচ দুধের সঙ্গে ১ চামচ মধু এবং অল্প পরিমাণে গরম জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টটা মুখে এবং গলায় লাগিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। যখন দেখবেন পেস্টটা একেবারে শুকিয়ে গেছে। তখন মুখটা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রসঙ্গত, নিয়মিত দুধ খাওয়া শুরু করলেও কিন্তু সমান উপকার পাবেন!

৪. ত্বকের প্রদাহ কমায়

বেশ কিছু গবেষণায় দেখা গেছে পরিবেশ দূষণ এবং আরও নানা কারণে ত্বকের ভিতরে প্রদাহ সৃষ্টি হয়। ফলে নানাবিধ ত্বকের রোগ মাথা চাড়া দিযে ওঠার আশঙ্কা যায় বেড়ে।

এমনটা যাতে অপনার সঙ্গে না ঘটে, তা সুনিশ্চিত করতে ত্বকের পরিচর্যায় কাজে লাগাতে হবে দুধ বা দুধের সরকে।

এক্ষেত্রে অল্প পরিমাণ দুধের সর নিয়ে যদি মুখে লাগাতে পারেন, তাহলে নিমেষে প্রদাহ কমে যাবে। ফলে একদিকে যেমন ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি নানাবিধ ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com