শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘করোনা ভ্যাকসিনে জনপ্রতি খরচ ৩ হাজার টাকা’

জনপ্রতি করোনা ভ্যাকসিনের জন্য খরচ হবে ৩ হাজার টাকা। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ১২ ও ১৩ জুন চীন থেকে উপহারের আরও টিকা আসবে। তিনি বলেন, করোনা চিকিৎসায় সরকারি হাসপাতালের সাধারণ বেডে জনপ্রতি দৈনিক খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এ ছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় যারা আইসিইউতে ভর্তি ছিলেন তাদের জন্য দৈনিক ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, করোনাকালে ৬ হাজার চিকিৎসকসহ ২০ হাজার জনবল নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য সেবা খাতে চলমান প্রকল্পের জন্য ২ হাজার ৮৫০ কোটি টাকার বরাদ্দ সংসদে পাস হয়। এখন পর্যন্ত পাওয়া এক কোটি আট লাখ ভ্যাকসিনের মধ্যে ভারত, চীন ও কোভ্যাক্স থেকে মোট ৩৮ লাখ টিকা উপহারে পেয়েছে বাংলাদেশ। সেরাম থেকে কেনা বাকি ৭০ লাখ টিকার দর ধরা হয়েছিলো প্রতিডোজ প্রায় সাড়ে চারশো টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com