শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

করোনায় দেশে মৃত্যু ১৩ হাজার ছাড়ালো

এক মাসে আরও এক হাজার মৃত্যুর মধ্যে দিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ছাড়ালো। গত ১১ মে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১২ হাজার পেরিয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৩ হাজার ৩২।

এদিন অ্যান্টিজেনসহ মোট ১৮ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৫৪ জন। শনাক্তের গড় ১৩.২৪।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ​দেশে করোনায় শনাক্ত হয়েছেন আট লাখ ২২ হাজার ৮৪৯ জন। শনাক্তের গড় ১৩.৩৯। করোনায় সেরে উঠেছেন সাত লাখ ৬১ হাজার ৯১৬ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯২.৫৯ শতাংশ।

এদিন মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছে। এ পর্যন্ত মৃতদের মধ্যে রয়েছে ৯ হাজার ৩৮০ জন পুরুষ ও ৩ হাজার ৬৫২ জন নারী রয়েছেন।

বয়স বিবেচনায় এদিন ২১ থেকে ৩০ বছরের দুইজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের ১১ জন এবং ষাটোর্ধ ২৪ জন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com