শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা: পররাষ্ট্রমন্ত্রী

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুন) গণমাধ্যমকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা। এ টিকার চালান শিগগির বাংলাদেশে আসবে।’

কোভ্যাক্স মূলত করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যমআয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে একটি বৈশ্বিক উদ্যোগ।

এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এক ব্রিফিংয়ে বলেন, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশের কাছে টিকা চেয়ে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলে। কিন্তু হাতে আসছে না।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে টিকা পাওয়ার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী জানিয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার অনেক টিকা আছে জেনে তাদের অনুরোধ জানিয়েছিলাম। পরে জেনেছি, আমাদের এখানে করোনায় মৃত্যুর সংখ্যা কম টিকার অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ নেই। পরে অবশ্য আমরা জেনেছি আমাদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে। এছাড়া কোভ্যাক্স থেকেও দেবে। তবে এসব টিকা কবে পাব তা বলেনি।

এদিকে বৃহস্পতিবার গুলশানে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশে টিকা দিচ্ছে। এবং এ অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ আছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের উপহারের এ টিকা বাংলাদেশে আসবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com