শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সাতক্ষীরায় চলছে লকডাউন, নতুন শনাক্ত ৬৮

সাতক্ষীরায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। যার শতকরা হার ৩৬ শতাংশ।

এখন পর্যন্ত এই জেলায় মোট রোগীর সংখ্যা দু’হাজার তিনশো ২৪ জন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ৪১ জন, সদর হাসপাতালে আছে ২৮ জন আর বাকিরা ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। আর করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৫১ জন, উপসর্গ নিয়ে মারা গেছেন দু’শো ৪২ জন।

করোনা সংক্রমণ ঠেকাতে জেলায় চলছে দ্বিতীয় দফায় লকডাউন। গ্রাম পর্যায়ে স্থাণীয় প্রতিনিধিদের মধ্যে গঠন করা হয়েছে কমিটি। জেলার সিভিল সার্জন জানিয়েছে, লকডাউন কার্যকর করতে কাজ করছেন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com