বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে লকডাউনের অষ্টম দিন, ১ জনের মৃত্যু

নোয়াখালীতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে না আসায় নোয়াখালী পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে দ্বিতীয় দফা লকডাউনের অষ্টম দিন আজ। নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১০২ জনের দেহে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৫৭৫ জনে।

শনিবার (১২ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

ডা. মাসুম ইফতেখার জানান, চলমান লকডাউনের মধ্যে নোয়াখালীর চাটখিলে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১২৬ জনের মৃত্যু হয়। এছাড়া ৩৮৭ জনের করোনা পরীক্ষার বিপরীতে নতুন করে ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ।

এদিকে নোয়াখালী পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে চলা লকডাউনের অষ্টম দিনে সড়কে গণপরিবহন (দুরপাল্লার বাস) ছাড়া সিএনজি অটো রিক্সাসহ অন্যান্য যানবাহন চলছে। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, চলমান লকডাউন আরও কঠিন ও কার্যকর করতে প্রতিদিন মোবাইল টিম মাঠে কাজ করছে। এছাড়া বিভিন্ন ধরনের সিদ্ধান্ত তারা নিচ্ছেন যাতে করে করোনা পরিস্থিতি আর বাড়তে না পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com